এ সম্পর্কিত আরও খবর
মোদীর অনুষ্ঠানের কাছেই বিস্ফোরক, আটক ১
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ মে ২০২৬, ০৩:৫২ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের আগেই নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
রবিবার বেঙ্গালুরুর প্রধানমন্ত্রী মোদির নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছেই অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় রবিবার সকালে কাগালিপুরা এলাকার একটি আশ্রমের কাছে ফুটপাতের পাশে দুটি জেলাটিন স্টিক পড়ে থাকতে দেখা যায়।
যা মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন