এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল-হেজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
আইডিএফ জানিয়েছে, গত রাতে তারা দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তু হওয়া লঞ্চারগুলো রকেট ছোড়ার জন্য প্রস্তুত ছিল এবং ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সেনাদের জন্য “তাৎক্ষণিক হুমকি” হিসেবে বিবেচিত হচ্ছিল। এদিকে শনিবার সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
গত ২৩ এপ্রিল দুই পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও, চুক্তির পর থেকেই আইডিএফ ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন