এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে’ জয়ী, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে নৌ অবরোধ থাকবে: ডোনাল্ড ট্রাম্প
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম
-
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তার মধ্যেই কঠোর বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই অবরোধ “ইরানকে একেবারে ধ্বংস করে দিচ্ছে”। পাশাপাশি চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র “বড় ব্যবধানে জয়ী হচ্ছে” বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বুধবার। পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।
আলোচনার সম্ভাবনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় যোগ দেবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌ অবরোধ শুরুর পর গত এক সপ্তাহে ২৭টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। রোববার অবরোধ ভেঙে এগোনোর চেষ্টা করলে প্রথমবারের মতো ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে দেখা যায়, মার্কিন সেনারা জাহাজে ওঠার আগে সেটিকে সতর্ক করছে। তবে এভাবে জাহাজ আটক করাকে ‘জলদস্যুতা’ এবং চলমান অস্থায়ী যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন