এ সম্পর্কিত আরও খবর
এবার পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার ‘সম্পূর্ণ ইরান উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি। খবর এবিসি নিউজের।
খবরে বলা হয়, ইরানের সঙ্গে দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে দেশটিতে ব্যাপক হামলার হুমকি দিয়েছেন তিনি। তিনি বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমঝোতা না হলে ‘পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।’
ট্রাম্পকে এবিসি নিউজের প্রতিবেদক প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে দুই থেকে তিন সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তা কি এখনো বজায় আছে?
উত্তরে ট্রাম্প বলেন, ‘কয়েক সপ্তাহ নয়, এটি কয়েক দিন হওয়া উচিত।’ এসময় তিনি দাবি করেন, ইরান ‘তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। সময়ের সঙ্গে তা আরও খারাপের দিকে যাবে।’
তিনি আরও বলেন, প্রতিদিন তাদের আরও নতুন নতুন সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু আবার তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর কয়েক দিন পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই নৌপথ ব্যবহার করতে পারবে না।
এদিকে, হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন