এ সম্পর্কিত আরও খবর
ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ ট্রাম্প
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) সভাপতি জামাল আবদি, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি নিয়ে উপহাস করেছেন।
আবদি আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প শাসনব্যবস্থা পরিবর্তন করেননি।’ আবদির মতে, মজার ব্যাপার হলো, ট্রাম্প তার সুস্পষ্ট মিথ্যা দাবিটিকে ঘুরিয়ে বলার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এটা ট্রাম্পের ব্যর্থতা স্বীকার করার একটি কৌশল।
ট্রাম্প তার ভাষণে বলেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তন কখনোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল না, ‘কিন্তু এটি ঘটে গেছে, কারণ তাদের (ইরানের) সব গুরুত্বপূর্ণ নেতা মারা গেছেন’। আবদির মতে, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, তার পরও ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটেনি।
খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতবা। আর যুদ্ধে নেতৃত্বদানকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) লড়াই চালিয়ে যাওয়ার এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন