এ সম্পর্কিত আরও খবর
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর ইসরাইলি হামলার সময় তিনি তার সঙ্গে ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে পরিষদ জানায়, মঙ্গলবার রাতে ইসরাইলি হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী নিহত হন।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ আলী রেজা বায়েতকে একজন ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ প্রশাসক’ হিসেবে উল্লেখ করেছে।
তাসনিমের তথ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন