এ সম্পর্কিত আরও খবর
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অর্ধশতাধিক, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
-
ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময ভোরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহত সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে সেখানে উদ্ধারকাজে অংশ নেয় তারা। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়নি একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সি এক কিশোরী আহত হয়েছে।
দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
এদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর ইসরাইলে এটি তৃতীয় দফায় হামলা বলে দেশটির গণমাধ্যম জানায়।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় আশঙ্কায় ইলাতে সাইরেন বেজে উঠে। তবে সবশেষ হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন