এ সম্পর্কিত আরও খবর
ইরানে বড় ধরনের হামলার ঘোষণা ট্রাম্পের
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ও দেশটির নৌবাহিনী ধ্বংসে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এ ঘোষণা দেন।
ফ্লোরিডায় নিজের গলফ ক্লাব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন সেনারা ইরানে বড় ধরনের অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য ইরান সরকারের দেয়া সরাসরি হুমকি থেকে আমেরিকান জনগণকে রক্ষা করা।’
তিনি আরো বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব, তা মাটির সাথে মিশিয়ে দেবো। সবকিছু আবারো চিরতরে নিশ্চিহ্ন হবে। আমরা তাদের নৌবাহিনীও ধ্বংস করে দেবো।’
ইরানি সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তাদের সামনে দু’টি পথ- ‘দায়মুক্তি অথবা নিশ্চিত মৃত্যু।’
অন্যদিকে, ইরানি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।
সূত্র : বাসস
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন