এ সম্পর্কিত আরও খবর
সৌদির সঙ্গে ক্ষেপণাস্ত্র বিক্রির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ এএম
-
ছবি: সংগৃহীত
সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, এর আনুমানিক ব্যয় ৯ বিলিয়ন ডলার।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স integrated air and missile defense (IAMD) সিস্টেমের অংশ হিসেবে অধিক উন্নত। এর ফলে বিমান প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে।
অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাস রাজ্যের লকহিড-মার্টিন করপোরেশন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন