এ সম্পর্কিত আরও খবর
কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
কঙ্গোর পূর্বাঞ্চলের রুবায়ায় একটি কোল্টান খনি ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নর্থ কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি বুধবার ধসে পড়ে। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নর্থ কিভু প্রদেশে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ধসের পর তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং আহত অন্তত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত নর্থ কিভু প্রদেশের গভর্নর ইরাস্তন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।
প্রাদেশিক গভর্নরের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা দুই শতাধিক হতে পারে। খনিশ্রমিক ফ্রাংক বলিঙ্গো জানান, ধসের পর এখনো অনেক মানুষ খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন