এ সম্পর্কিত আরও খবর
ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে যে ৮ মুসলিম দেশ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবসহ আটটি মুসলিম দেশ। বুধবার (২১ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করে সংশ্লিষ্ট দেশগুলো যৌথ বিবৃতিতে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এই খবর জানায়। একই দিনে ট্রাম্প স্বীকার করেছেন, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া বোর্ডে যোগ দেওয়া সম্ভব নাও হতে পারে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই বোর্ডে একজন করে প্রতিনিধি পাঠাবে। মিশর, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই তাদের যোগদানের পরিকল্পনা ঘোষণা করেছে, অন্য পাঁচটি দেশ এখনও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আছে। ট্রাম্প বিশেষভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছিলেন, যদিও রিয়াদ দীর্ঘ সময় নীরব ছিল।
গাজার শান্তি পর্ষদকে ২০২৭ সালের শেষ নাগাদ গাজার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ম্যান্ডেট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই বোর্ডকে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য সংঘাত সমাধানের প্ল্যাটফর্ম হিসাবেও ব্যবহার করতে চায়।
প্রস্তাবিত বোর্ডের আজীবন চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন