এ সম্পর্কিত আরও খবর
সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, আকস্মিক বন্যার সতর্কবার্তা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০২:০১ এএম
-
ছবি: সংগৃহীত
সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে প্রবল ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চল ও উত্তর সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে।
মরুপ্রধান সৌদিতে এ ধরনের ঝড়-বৃষ্টি সাধারণত বিরল। তবে গত দুই-তিন বছরে বেশ কয়েকবার ভারী বৃষ্টি ও ঝড়ের ঘটনা ঘটেছে। এনসিএম জানায়, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৌদির বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে। লোহিত সাগর উপকূলীয় দিক থেকে ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে তারা।
পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে। সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এনসিএম দেশটির নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, উপত্যকা বা নিচু এলাকায় যাতায়াত এড়িয়ে চলা এবং সব ধরনের সরকারি সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন