এ সম্পর্কিত আরও খবর
বিপিএলে ছয় দলের ১৯ ক্রিকেটার নিশ্চিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বিপিএলে ছয় দলের ১৯ ক্রিকেটার নিশ্চিত
আজ বাদে কাল বিপিএলের নিলাম। এর আগে ছয় ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তি করেছে ১৯ ক্রিকেটারের সঙ্গে। নিয়ম অনুযায়ী প্রতিটি দল দু’জন দেশি আর দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারে। সেই হিসাবে ছয়টি দল এরই মধ্যে দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। বিদেশি কোটা পূরণ করছে তিনটি দল
রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এখনও কোনো বিদেশির নাম প্রকাশ করেনি। চট্টগ্রাম রয়্যালস পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএলের ১২তম আসর। ২৩ জানুয়ারি মিরপুরের ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি।
দেশি ক্রিকেটাদের মধ্যে সবার আগে নুরুল হাসান সোহান আর মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস নিয়েছে তাসকিন আহমেদ আর সাইফ হাসানকে। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস ভিড়িয়েছে সৌম্য সরকার আর হাসান মাহমুদুকে।
সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন ঘরের ছেলে নাসুম আহমেদ আর মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তও পেয়েছেন নিজের শহর রাজশাহীকে। এর সঙ্গে তানজিদ হাসান তামিমকেও নিয়েছে তারা। চট্টগ্রাম রয়্যালস চুক্তি করেছে তানভীর ইসলাম আর শেখ মেহেদী হাসানের সঙ্গে।
আসরের নিলাম নিয়ে কৌতূহল রয়েছে অনেকের; যেখানে বিদেশি ক্রিকেটারদের তালিকায় বয়স্ক ও খেলা ছেড়ে মাদক নিরাময়ের জন্য রিহ্যাবে থাকা ক্রিকেটারের নামও রয়েছে। দেশিদের তালিকা ঘিরেও আছে বিতর্ক; যেখানে উদীয়মান ক্রিকেটারদের অনেকের নাম না থাকলেও ফিক্সিংয়ে সন্দেহজনক কারও কারও নাম রয়েছে।
বিপিএলে সরাসরি চুক্তি:
দল দেশি বিদেশি
রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান -––
ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসান অ্যালেক্স হেলস ও উসমান খান
নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদ কুশল মেন্ডিস ও জনসন চার্লস
সিলেট টাইটান্স নাসুম আহমেদ ও মেহেদী মিরাজ সাইম আইয়ুব ও মোহাম্মদ আমের
রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম –––
চট্টগ্রাম রয়েলস তানভীর ইসলাম ও শেখ মেহেদী হাসান আবরার আহমেদ
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন