এ সম্পর্কিত আরও খবর
বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল হক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের সদস্য হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী। মঙ্গলবার (২৮এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল প্যাডে তামিম ইকবাল খানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান।
অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিসিবির সভাপতি তামিম ইকবাল খানের সই করা চিঠিতে বলা হয়, আপনার (অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী) অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবির মেডিকেল বিভাগ ও প্যানেলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের প্রত্যাশা করছি, যা বিসিবি মেডিকেল প্যানেলের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
জানা গেছে, এই মেডিকেল প্যানেলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন