এ সম্পর্কিত আরও খবর
সমালোচনার পর আরও টিকিট উন্মুক্ত করল ফিফা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। আগে নতুন ও তুলনামূলক বেশি দামের একটি ক্যাটাগরি যুক্ত করে সমালোচনার মুখে পড়লেও, এবার সংস্থাটি আরও বেশি টিকিট উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০৪টি ম্যাচের সবগুলোর জন্য ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’র টিকিটও বিক্রি শুরু হবে।
নতুন এই ক্যাটাগরি চালুর পর অনেক সমর্থক অভিযোগ করেছেন, আগে কেনা টিকিটের তুলনায় ভালো আসনের টিকিটগুলো আলাদা করে রাখা হয়েছে। তাদের দাবি, তারা তুলনামূলক কম সুবিধাজনক আসন পেয়েছেন।
এর আগে ডিসেম্বর মাসে ফিফা ক্যাটাগরি–৩ টিকিট বিক্রি শুরু করে, যেখানে প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত টিকিটের দাম ছিল ১৪০ থেকে ৮,৬৮০ ডলার। তবে ১ এপ্রিল দ্বিতীয় দফার বিক্রিতে সর্বোচ্চ দাম বেড়ে দাঁড়ায় ১০,৯৯০ ডলারে। নতুন ক্যাটাগরি যুক্ত হলেও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের টিকিট প্রত্যাশিত হারে বিক্রি হচ্ছে না। স্থানীয় আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৪০,৯৩৪টি টিকিট বিক্রি হয়েছে।
একইভাবে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচেও বিক্রি হয়েছে ৫০,৬৬১টি টিকিট। উল্লেখ্য, সোফাই স্টেডিয়ামের সম্ভাব্য আসনসংখ্যা প্রায় ৬৯,৬৫০, যদিও তা পরিবর্তন হতে পারে।
ডিসেম্বরের বিক্রয় পর্যায়ে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের টিকিটের দাম ছিল ১,১২০ থেকে ২,৭৩৫ ডলারের মধ্যে। আর ইরান–নিউজিল্যান্ড ম্যাচের ক্ষেত্রে দাম ছিল ১৪০ থেকে ৪৫০ ডলারের মধ্যে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন