এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনিসহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করবো এখনো সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।
তিনি বলেন, এমন কোনো আইন বা বিধি-নিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো।
ডিসেম্বর প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে কি পদত্যাগ করবেন- এ বিষয় তিনি বলেন, কোনো কিছুই তো এখনো চূড়ান্ত হয়নি, সিডিউল ঘোষণা আছে, সবকিছু ফাইনাল হোক তারপর।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আমি আপনাদের যথাসময়ে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন