এ সম্পর্কিত আরও খবর
কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০১:০১ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ ছিল।
রবিবার (২৩ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার সন্ধ্যা ৫টা ১১ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল (মঙ্গলবার) ভোর ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন