এ সম্পর্কিত আরও খবর
ঢাকা ১১ আসনে জামায়াত প্রার্থী আতিকুর রহমান গণ পদযাত্রা
- প্রেস বিজ্ঞপ্তি
- প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:২০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঢাকা ১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমান এর নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং ও ফ্যাসিবাদের দোসরদের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক বিশাল গণ পদযাত্রা কর্মসূচী পালিত হয়।
গণ পদযাত্রাটি সুবাস্তু নজর ভ্যালী থেকে শুরু হয়ে ঢাকা ১১ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামপুরা পুলিশ বক্সে এসে শেষ হয়।
গণ পদযাত্রা কর্মসূচীর শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব এডভোকেট আতিকুর রহমান বলেন, মাদকের ছোবল থেকে তরুন প্রজন্মকে মুক্ত রাখতে হলে সৎ, যোগ্য, বিশ্বস্ত ও খোদাভিরু নেতৃত্বের কোন বিকল্প নাই। তরুন-যুবকরা আগামী নির্বাচনে ভোটার তালিকার প্রায় ২৫%; এই ২৫ % ভোটার সহ কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও মাদক এবং কিশোর গ্যাং কে স্থায়ীভাবে মোকাবিলার জন্য তিনি দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি ফ্যাসিবাদের দোসরদের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত গণ পদযাত্রা কর্মসূচীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১১ আসন এলাকার সকল থানা আমীর, সেক্রেটারি সহ অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন