এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫১ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আজ শুক্রবার ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে।
বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
শুক্রবার সকালে ঢাকায় ও আশপাশের কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন