এ সম্পর্কিত আরও খবর
ভূমিকম্পে ঢাকার অসংখ্য ভবনে ফাটল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকাসহ সারা দেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ফাটল ধরা বিভিন্ন ভবনের ছবি প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। এতে রামপুরার ওলন রোডে একটি ভবনের পিলারে ফাটল ধরতে দেখা গেছে।
এ ছাড়া বাড্ডা লিংক রোড, দক্ষিণ বাড্ডা, মোহাম্মদপুরের শেখেরটেক, মহাখালী, বারিধারা, গুলশান-২, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানের অসংখ্য ভবনে ফাটল ধরেছে।
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন