এ সম্পর্কিত আরও খবর
বিবাহিত পুরুষের প্রেমে পড়বে না, সতর্ক থাকো: প্রভা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
-
ছবি: সংগৃহীত
সংসারে অশান্তির কথা বলে অনেক বিবাহিত পুরুষ অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এমন পুরুষের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও মেয়েদের সতর্ক করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে মেয়েদের উদ্দেশে একটি ভিডিওবার্তা দেন প্রভা। সেখানে তিনি কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন।
প্রভা বলেন, “মেয়েরা শোনো, ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক না কেন, কোনোভাবেই একজন বিবাহিত ছেলের প্রেমে পড়বে না।”
তিনি আরও বলেন, অনেক পুরুষই দাবি করেন, ‘বউ ভালো না, শুধু সমাজ বা সন্তানের জন্য সংসার টিকে আছে।’ কিন্তু এসব কথা বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, এ ধরনের কথাগুলো অনেক সময় কাউকে আবেগের ফাঁদে ফেলার কৌশল হতে পারে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভা জানান, তিনিও একসময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, “আমার এখন মুখস্থ হয়ে গেছে এরা কী কী বলে। আমি তাকে সরাসরি বলেছি, আপনার যদি সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রক্রিয়া যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। এরপর দেখা যাবে আমরা একে অন্যের জন্য মানানসই কি না।”
অভিনেত্রী আরও বলেন, পরে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলে প্রচার করছেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, “আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আমি খুশি যে ওই সংসারে ঢুকিনি।”
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন