এ সম্পর্কিত আরও খবর
চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম।
রবিবার (২৮ জুন ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আনাসসহ মোট ৬ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
একই মামলায় ডিএমপির রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনেরই সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার রায়ে হাবিবুর রহমানসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান তিন আসামিই পলাতক রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন