এ সম্পর্কিত আরও খবর
বিশ্বনেতাদের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:০০ এএম
-
ছবি: সংগৃহীত
চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়।
সেশনে উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে বাংলাদেশের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।

সেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সেশনের বিরতিতে বিশ্বনেতারা একটি ফটোসেশনে অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন