এ সম্পর্কিত আরও খবর
মিরপুরে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:৫৯ এএম
-
ছবি: সংগৃহীত
‘সুস্থ থাকলে পরিবেশ, বাঁচবে মাটি, বাঁচবে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানী মিরপুরে বর্ণাঢ্য পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৬’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ।
শিশুদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় দুটি গুরুত্বপূর্ণ কর্তব্য পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমত, আমরা কখনো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলব না এবং দ্বিতীয়ত, আমরা কখনোই কোনো প্রকার সম্পদের অপচয় করব না। শিশুদের এই ছোট ছোট অভ্যাসই ভবিষ্যৎ সুন্দর পৃথিবী গড়তে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাখা পরিচালক আব্দুল মুমিন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ ঘটিয়েছি। আসুন, আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ দূষণ রোধ করি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।
দিনব্যাপী এই কর্মসূচিতে ফুলকুঁড়ি আসরের স্থানীয় নেতা, শিশু-কিশোর ও সাধারণ পথচারীরা অংশ নেন। কর্মসূচি শেষে স্টেডিয়ামের আশপাশের এলাকায় গাছের চারা রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন