এ সম্পর্কিত আরও খবর
পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মুবারক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বছর ঘুরে আবারও ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে মুসলিম উম্মাহর সামনে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান এবং বিশ্ববাসীর প্রতিও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ইসলামের এই মহান উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত ঈদুল আজহাকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করেন, যেন আল্লাহ তাআলা সবার ত্যাগ ও কুরবানি কবুল করেন এবং মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।
বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ যেন সবার কুরবানি ও ইবাদত কবুল করেন এবং তাঁর অশেষ রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন