এ সম্পর্কিত আরও খবর
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবায় দুর্নীতি ও অযথা হয়রানি বন্ধ হবে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমা। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ভূমিসেবা চালুর ফলে জনগণ দুর্নীতি ও অপ্রয়োজনীয় ভোগান্তি থেকে মুক্তি পাবে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবনে আয়োজিত ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সারা দেশের উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমিসেবা মেলারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।
তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।
এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা সহজ করা, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে নাগরিক সেবা পৌঁছে দেওয়া।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন