এ সম্পর্কিত আরও খবর
হাসিনার রায়ে উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ এএম
-
ছবি: সংগৃহিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং হতাহতের শিকার ব্যক্তিদের স্বজনরা।
আদালতের ভেতরে যারা উপস্থিত ছিলেন, রায় ঘোষণার পর তারাও খুশিতে চিৎকার করে ওঠেন। পরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তাদেরকে শান্ত থেকে আদালতের পরিবেশ রক্ষা করতে বলেন।
এদিকে, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের বাইরে অবস্থান নিয়ে থাকা গণঅধিকার পরিষদ এবং মঞ্চ-২৪ এর নেতাকর্মীরাও মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন