এ সম্পর্কিত আরও খবর
বজ্রপাতে মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, বগুড়ায় একজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, নাটোরে একজন, পঞ্চগড়ে এক চা শ্রমিক এবং জামালপুরে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।
সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বজ্রপাতে এক দিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।’
পোস্টে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন। নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন