এ সম্পর্কিত আরও খবর
মারা গেছে মুক্তিযুদ্ধের ছবি তোলা আলোকচিত্রী রঘু রাই
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
রঘু রাই ছিলেন ভারতের ফটোসাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশি আলোকচিত্রীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। সে সময় তিনি ভারতের প্রখ্যাত পত্রিকা ‘দ্য স্টেটসম্যান’-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের বিভিন্ন আশ্রয়শিবির পরিদর্শন করে উদ্বাস্তু বাংলাদেশিদের দুর্বিষহ জীবনযাত্রার চিত্র তার ক্যামেরায় তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মুখসমরের দৃশ্য এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তও তিনি ধারণ করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন