এ সম্পর্কিত আরও খবর
বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এতথ্য জানা গেছে।
অবকাশকালীন ছুটি শেষে ১৯ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। সেদিন থেকেই বিচারপতি আবদুল মান্নানকে কেনো বেঞ্চে রাখেন নি প্রধান বিচারপতি। গত ৫ দিন ধরেই তিনি বিচারকাজে যুক্ত নন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ কথা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, কোনো তাকে বেঞ্চ দেওয়া হয়নি, তার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি প্রধান বিচারপতি। অতএব অসৌজন্যমূলক আচরণের কারণে তাকে যে বিচারকাজ পরিচালনা থেকে সরানো হয়েছে, এটা ঠিক নয় বলে মনে করেন তিনি।
গত ৩ এপ্রিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 'অ্যাপেক্স বাংলাদেশ'-এর পরিচালনা পর্ষদের নির্বাচনের সময় জনসাধারণের সাথে বাগবিতণ্ডার পর পুলিশি পাহারায় বিচারপতি আব্দুল মান্নানের সভাস্থল ত্যাগের একটি ভিডিও ভাইরাল হয়।
বিচারপতি আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং পরে স্থায়ী হয়েছিলেন। ঝিনাইদহ জেলার অধিবাসী এবং ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন