এ সম্পর্কিত আরও খবর
'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের রীতিমতো হাহাকার অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
তবে মিলছে না কাঙ্ক্ষিত সেই জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। একের পর এক পাম্পে ঘুরছে মানুষ, কিন্তু অধিকাংশ জায়গায় ঝুলছে 'তেল নেই' লেখা সাইনবোর্ড।
এদিকে, সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, যারা এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে খুঁজতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকুও শেষ করে ফেলেছেন।
এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে তীব্র 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত কেনাকাটার প্রবণতা। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা লাইনের দৈর্ঘ্যকে আরও দীর্ঘতর করছে।
ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা দেখা দিয়েছে চাহিদায়।
পাম্প মালিকদের দাবি মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে ডিপো থেকে তেল আসার পর তড়িঘড়ি সরবরাহ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন