এ সম্পর্কিত আরও খবর
দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলী ওরফে ছালেহ আহমেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকায় লাশ গ্রহণ ও ঢাকা থেকে সিলেটের মৌলভীবাজারে মরদেহের নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে বিমানযোগে মরদেহ নেয়া হবে সিলেটের মৌলভীবাজারে।
আহমদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানেই তাকে সমাহিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন