এ সম্পর্কিত আরও খবর
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। আজ বিক্রি করা হচ্ছে ১৩ মার্চের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।
ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন