এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাথে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোস্টগার্ড এর মহাপরিচালক রিয়াল এডমিরাল মো: জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ ০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এসময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন।
এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন