এ সম্পর্কিত আরও খবর
ফ্যামিলি কার্ড-এর আবেদন করতে যা লাগবে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সামাজিক সুরক্ষা জোরদার করতে নতুন উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর পরিকল্পনা করছে সরকার। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ-এ।
এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদ্যমান সামাজিক ভাতার তুলনায় এই কর্মসূচির সহায়তার পরিমাণ বেশি হতে পারে।
আবেদন প্রক্রিয়া সহজ করতে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির পরিকল্পনা করা হয়েছে, যাতে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমানো যায়। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে ধীরে ধীরে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
আবেদনের জন্য প্রাথমিকভাবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সচল মোবাইল নম্বর সংগ্রহে রাখতে বলা হয়েছে। যদিও এখনো পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা স্থানীয় কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি দ্রুত ও সহজ আবেদন নিশ্চিত করতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে। প্রতি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসিক নগদ সহায়তা অথবা প্রয়োজনীয় পণ্য সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন