এ সম্পর্কিত আরও খবর
সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে: খেলাফত মজলিস
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার জন্যই ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল। এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের প্রাণের ভাষা। অথচ ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও সরকারিভাবে সর্বস্তরে বাংলা ভাষা চর্চা শুরু হয়নি। আমাদের আদালত, শিক্ষাব্যবস্থা, গবেষণাসহ জনগুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে পুরোপুরি বাংলা ভাষা চর্চা শুরু হয়নি; যা অত্যন্ত দুঃখজনক।
শনিবার রাজধানীর পল্টনে মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা কাসেমী বলেন, নিজস্ব মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ও গবেষণার কাজ করে আজকে উন্নত দেশগুলো সমৃদ্ধ হয়েছে। তাই হীনমন্যতা বাদ দিয়ে বাংলা ভাষা ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আদালত ও উচ্চ শিক্ষাব্যবস্থায় বাংলা বাধ্যতামূলক করতে হবে।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশেহারা। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় তাদের নাগালের বাইরে। প্রতিনিয়তই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এমতাবস্থায় সরকারের উচিৎ আতি দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসা।
ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন