এ সম্পর্কিত আরও খবর
কখন শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত আছেন প্রার্থীরা। কিন্তু নির্বাচনী নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর আর প্রচার-প্রচারণা চালাতে পারবেন না তারা। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, কখন শেষ হবে প্রচার-প্রচারণা।
আসন্ন নির্বাচনের জন্য আর মাত্র কয়েক ঘণ্টাই প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নিয়ম বলছে, আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণার সময়।
এরপর ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
বিধান অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হয় এই নির্বাচনী প্রচার। সেক্ষেত্রে প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হওয়ার কথা।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন