এ সম্পর্কিত আরও খবর
নিরাপত্তায় কিছু গেট বন্ধ থাকলেও ভোটের দিন চলবে মেট্রোরেল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ দিনের মতোই নির্বিঘ্ন যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।
রোববার (৮ফেব্রুয়ারি) দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএমটিসিএল এমডি। তবে মেট্রোরেল সূত্র জানায়, নির্বাচনের দিনে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হতে পারে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন