এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজারেরও বেশি সদস্য। এছাড়া প্রস্তুত থাকবে বাহিনীটির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরা হয়।
কমান্ডার এস এম আবুল এহসান জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে নির্বাচনের সময় সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বলেও তিনি নিশ্চিত করেন।
বিশেষ করে, নির্বাচনের পর্যবেক্ষণে অংশগ্রহণের জন্য ১৬টি দেশ থেকে ৫৭ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন