এ সম্পর্কিত আরও খবর
জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:০৯ এএম
-
ছবি: সংগৃহীত
শেরপুরে সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ জানিয়েছে। সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত সরকারের বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে। এ সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের কাছে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং সমর্থকদের সংযমে রাখার আহ্বান জানানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো স্থান নেই।
বিবৃতিতে আরও বলা হয়, শেরপুরের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্তদের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন