এ সম্পর্কিত আরও খবর
আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। তপশিল ঘোষণার পর এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রতীক পাওয়ার মাধ্যমে আজ থেকেই মূল নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা।
প্রচার শুরুর আগেই সব প্রার্থী ও রাজনৈতিক দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনকে ঘিরে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ উঠেছে। সারাদেশে একাধিক প্রার্থীকে সতর্ক করে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং জরিমানার ঘটনাও ঘটেছে।
তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে প্রার্থীরা ২১ দিন নির্বাচনী প্রচার চালানোর সুযোগ পাবেন। আজ থেকে শুরু হওয়া এই প্রচার চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। অর্থাৎ ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন