এ সম্পর্কিত আরও খবর
গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
পল্টন থানার গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ শাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই মো. আব্দুল মমিন বলেন, ‘শনিবার সকাল সাড়ে দশটার দিকে গোলাপ শাহ মোড়ে রাস্তা পারাপারের সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী।’
তিনি বলেন, ‘সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।‘
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে, চালক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জানা গেছে, মৃতা সালেহা বেগম ভাসমান ছিলেন। তিনি বর্তমানে গোলাপ শাহ মাজারের পাশে থাকতেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন