এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়ার মৃত্যুতে শেকৃবি উপাচার্যের শোক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলনে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সংকটময় মুহূর্তে তার বলিষ্ঠ ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শেকৃবি পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও তার অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন