এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ‘বীর চট্টলার ছাত্রজনতা’ ও জুলাই আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর ২ নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে জড়ো হয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
তাদের অভিযোগ- এই হামলার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পরও সম্মুখ সারির নেতার ওপর হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা।
বিক্ষোভে অংশ নেওয়া এনসিপি চট্টগ্রাম নগর সমন্বয়ক কমিটির সদস্য রিদুয়ান হৃদয় বলেন, জুলাই আন্দোলনের অগ্রনায়ক ওসমান হাদির ওপর দিনেদুপুরে এ হামলা মানে সারাদেশের ওপর হামলা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করতে হবে। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
অন্যদিকে, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলে বিভিন্ন কলেজ ও থানা ছাত্রদলের নেতারা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠে ভয়ভীতি ও হামলার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। সকল প্রার্থীর স্বাধীনভাবে প্রচার-প্রচারণার অধিকার থাকলেও হামলা ও বাধা গণতান্ত্রিক চর্চার পথে বড় প্রতিবন্ধক বলে মন্তব্য করেন তারা।
ছাত্রদল নেতারা ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন