এ সম্পর্কিত আরও খবর
সরাইলে লরি খাদে পড়ে হেলপার নিহত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাবাড়িয়া এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজহার মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহার মিয়া লরিটির হেলপার ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি লরি রাজাবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লরির হেলপার আজহার মিয়া মারা যান এবং লরির চালক আহত হন।
নিহতের মরদেহ বর্তমানে খাঁটিহাতা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন