এ সম্পর্কিত আরও খবর
বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
-
ছবি: সংগৃহীত
বরিশালের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) হিজলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অসাধু জেলেরা নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছসহ পোনা ধ্বংস করছিল।
তিনি আরও জানান, এ কারণে নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৫১টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন