এ সম্পর্কিত আরও খবর
বাটন ফোন চুরি করে চাকরি হারালেন সেই আনসার সদস্য
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাটন ফোন চুরির ঘটনায় চাকরি হারিয়েছেন এক আনসার সদস্য। আজ শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গত বুধবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ঘটে ঘটনাটি। বৃহস্পতিবার বিকেলে ৮ নম্বর গেট থেকে জেনারুল নামের ওই আনসার সদস্যকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ।
আনসারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটের দায়িত্বে ছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম। তবে তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটনফোন লুকিয়ে বের করার চেষ্টা করে ঘটনাস্থলেই ধরা পড়েন।’
তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে, ‘ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশমাক্রেমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন