এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ একেএম আলী মহসিন। তিনি বলেন, জাতীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
দোয়া অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মমিন, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন এবং
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক প্রমুখ। নেতারা বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি ও কল্যাণের জন্যও প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন