এ সম্পর্কিত আরও খবর
কাঙ্গালের ঈদ
- মুনতাসির মাহমুদ
- প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঈদ এলো আজ, কার ঘরে আলো, কার ঘরে আঁধার রাত?
জমিদার সাজে আতর মেখে, কৃষক বাঁধে ক্ষুধার হাত।
সেমাই পাকে হাভেলিতে, গন্ধ ওড়ে বাতাসে,
ওই কুঁড়েঘরে এতিম শিশু চাতকের মতো চেয়ে আছে।
কাঙ্গালিনী মা ছেঁড়া আঁচলে মুছছে চোখের জল,
ঈদগাহে যাবে বাছা তার কোন সে পোশাকে, ভাঙা সংসার টলমল।
ধনীর ছেলে জরির পাঞ্জাবি, গরিবের ছেলে ধুলায়,
একই আকাশের চাঁদ দেখে দুইজন দুই দুনিয়ায়।
নামাজ পড়ো, তকবির দাও, আল্লাহু আকবর বলো
কিন্তু পাশের ক্ষুধার্ত মুখটা কি দেখো একবার ?
কোরান খোলো, পড়ো আয়াত ইনসাফের কথা আছে,
তবু কেন ইনসাফ কাঁদে কাঙালের দরজার কাছে?
যেদিন ক্ষুধার বুকে ফুটবে ঈদের নির্মল ফুল,
যেদিন এতিম হাসবে নিভৃতে, কাঙাল পাবে ভোর,
সেদিনই সত্য ঈদ নামবে পৃথিবীর প্রতিটি কূল।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন