এ সম্পর্কিত আরও খবর
শিশুদের জন্য ইমরুল ইউসুফের ৬ বইশিশুদের জন্য ইমরুল ইউসুফের ৬ বই
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা উপলক্ষে শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের শিশুতোষ ছয়টি বই প্রকাশিত হয়েছে। ঝিলমিল প্রকাশনী থেকে ৫টি এবং কাকাতুয়া প্রকাশনী থেকে ১টি বই প্রকাশিত হয়েছে।
ঝিলমিল থেকে প্রকাশিত গল্পের ৫টি বই হচ্ছে ‘ওল্ড ফিস গোল্ড ফিস’, ‘চাউল পোকা কুটুস’, ‘বাবুই ছানার চোখ’, ‘ম্যাজিক মশারি’ এবং ‘টবের গাছের দুঃখ’। প্রতিটি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আব্দুল্লাহ আল নোমান।
প্রতিটি বইয়ের মূল্য ১৫০ টাকা। বই পাঁচটি পাওয়া যাবে বইমেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু চত্বরের ৩২ নম্বর স্টলে।
অপরদিকে কাকাতুয়া প্রকাশনী থেকে প্রকাশিত কিশোর ফ্যান্টসি গল্পগ্রন্থ হলো ‘বইমেলায় ফুলপরি’। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মেহেদী হক। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন